প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, November 11, 2023

কেউ না | উদয় মণ্ডল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
উদয় মণ্ডল

কেউ না


হৃদয়ের চারপাশে কেবল নির্দয় আবরণ গড়ে তুলি।
 
সযত্নে সাজানো মিষ্টি মুখ,
চিকন ঝাঁঝালো চেহারা,
সগর্বে দেখাতে থাকি এখানে-ওখানে...
আর,
শহুরে শিস দিতে দিতে প্রতিদিন ভুলে যাই—
উদার আকাশঘেরা ঘাস-মাটি,
চন্দ্র-সূর্য-গ্রহ-তারার উজ্জ্বল জ্যোতি!
 
অথচ— নির্দোষ সময় চিনিয়ে দেয়
জন্মভূমির বিকল্প আলাপ
কেউ ফিরিয়ে দেয় না,
কেউ না!
 

2 comments:

ফিরতে হবে ঘরে~~~


Popular Top 10 (Last 7 days)