প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, December 8, 2023

পরকীয়া | ভালবাসার ডাকনাম... | পিয়ালী সেন

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
পিয়ালী সেন

ভালবাসার ডাকনাম...


তোমার দীঘল চোখের মায়ায় মরতে পারি আমি
তবুও তোমার ঠোঁটের মাঝে ডুবতে চাওয়া বারণ
তুমিও জানো এ চাওয়াতে পাপ ছিলো না কোনো
ছুঁয়ে থাকার ইচ্ছেগুলো শুধুই অকারণ..?
 
সবাই বলে তুমি আমার নিজের তো কেউ না
তোমার জন্য বুকের মধ্যে পুষছি কেন শোক?
না-বলা সব গল্পগুলো তবুও তোমায় খোঁজে
যদিও আমি তোমার জন্য নেহাত অন্য লোক!
 
ভালবাসার সত্যি কোনো নিয়ম আছে বলো?
রীতিনীতি পেরিয়ে শুধুই হৃদয়-জোড়া মায়া
নামছাড়া দুই মেরু যখন মিলছে এসে আজ
ভালবাসার ডাকনামই নয় দিলাম 'পরকীয়া'

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)