প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Friday, December 8, 2023

পরকীয়া | স র গ র ম | সন্দীপ মুখার্জি

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
সন্দীপ মুখার্জি

স র গ র ম


'সা' এর 'গা' ঘেঁষে 'রে' ছিল দাঁড়িয়ে,
আঁকতে আঁকতে কোন্ রং দিল বাড়িয়ে—
খোঁজ খোঁজ করে রোজ 'মা' করে চিৎকার;
গবেষণায় ছিল লেখা পেন্টারই ডাক্তার!

এক পা বাড়িয়ে দিল 'ধাঁ-ধা' কষা কাজেতে—
আধখানা কাজের চিঠি পরকীয়া ভাঁজেতে
গোপনে ঘুমিয়ে ছিল নীতিবাগীশের দল—
গেল গেল রব তুলে - ফেলল চোখের জল।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)