প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, December 30, 2023

মন | দর্পণা গঙ্গোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০

কবিতা
দর্পণা গঙ্গোপাধ্যায়

মন


চারিদিকে ব্যর্থতায় ভেঙে যায় মন
মন ভাঙা শব্দ শুনি, বাজে ঝনঝন
বেকারের কর্মনাশা দিন গুজরান
প্রেমহীন মন কাঁদে করে আনচান।
 
চারিদিকে বেড়ে ওঠে শুধু পরকীয়া
ছেলেমেয়ে বাবা-মার নেই কোন ছায়া
স্বেচ্ছাচারী জীবনের গল্প গাঁথা বলি
ছেলে মেয়ে কষ্টে থাকে বৃন্তহীন কলি।
 
সীমাহীন আকাশেতে চেয়ে থাকে রামু, 
কর্মব্যস্ত দিন শেষে হতাশায় দামু
পরকীয়া মিলনেতে হাহাকার আঁকে
পিছনের দিনগুলি পিছু হেঁটে ডাকে।
 
ভাঙা মনে দেহ ভাঙে জীবনাবসান
জ্যোতিষীরা সত্য বলে নিয়তি নিশান।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)