বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
উজ্জ্বল পায়রা
আয়ান ঘোষের স্ত্রী
সতর্ক সাইরেন ডেকে যায়—
ঘড়িতে সাড়ে আটটা বাজে
- হ্যালো
- তারপর বল
প্রাণের যা কিছু আছে বাকি,
আজ সারা হবে নাকি!
আরো আরো আরো কিছু
নেয় পিছু—
উত্তাল জোছনা ভেজা
দুচোখে চুমু খেয়ে যায়
ভেসে আসা বাতাসের কোমল ছোঁয়া
উতল যমুনার হৃদয় ছুঁয়ে যায়
বুঝিবা সময় হয়েছে জল আনতে যাবার
নবযৌবনা রাধিকার
কোন সে ছলে
মন উদাস চলে
সমস্ত কাটা দলে
কৃষ্ণের বাঁশি কি জানে
কীভাবে সে টানে
কী জাদু ঢালে প্রাণে
এ পোড়া বাঁশি
এ যে সর্বনাশী
এ যে রাধিকার দড়ি কলশি
তবু এই-ই রাধিকার জীবন
এই-ই রাধিকার মরণ
এই-ই সে করবে বরণ
ভুলে যাবে কথা বাকি
সে কে বা কী
সে যে 'আয়ান ঘোষের স্ত্রী'!
ঘড়িতে সাড়ে আটটা বাজে
- হ্যালো
- তারপর বল
প্রাণের যা কিছু আছে বাকি,
আজ সারা হবে নাকি!
আরো আরো আরো কিছু
নেয় পিছু—
ভেসে আসা বাতাসের কোমল ছোঁয়া
উতল যমুনার হৃদয় ছুঁয়ে যায়
বুঝিবা সময় হয়েছে জল আনতে যাবার
নবযৌবনা রাধিকার
মন উদাস চলে
সমস্ত কাটা দলে
কীভাবে সে টানে
কী জাদু ঢালে প্রাণে
এ যে সর্বনাশী
এ যে রাধিকার দড়ি কলশি
এই-ই রাধিকার মরণ
এই-ই সে করবে বরণ
সে কে বা কী
সে যে 'আয়ান ঘোষের স্ত্রী'!

ভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ দিদি,,,, আপনার সুচারু মূল্যায়ণে আমি আপ্লুত,,,,,ভালো থাকবেন🙏
ReplyDelete