প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, December 9, 2023

পরকীয়া | আয়ান ঘোষের স্ত্রী | উজ্জ্বল পায়রা

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
উজ্জ্বল পায়রা

আয়ান ঘোষের স্ত্রী


সতর্ক সাইরেন ডেকে যায়—
ঘড়িতে সাড়ে আটটা বাজে
- হ্যালো
- তারপর বল
প্রাণের যা কিছু আছে বাকি,
আজ সারা হবে নাকি!
আরো আরো আরো কিছু
নেয় পিছু—
 
উত্তাল জোছনা ভেজা দুচোখে চুমু খেয়ে যায়
ভেসে আসা বাতাসের কোমল ছোঁয়া
উতল যমুনার হৃদয় ছুঁয়ে যায়
বুঝিবা সময় হয়েছে জল আনতে যাবার
নবযৌবনা রাধিকার
 
কোন সে ছলে
মন উদাস চলে
সমস্ত কাটা দলে
 
কৃষ্ণের বাঁশি কি জানে
কীভাবে সে টানে
কী জাদু ঢালে প্রাণে
 
এ পোড়া বাঁশি
এ যে সর্বনাশী
এ যে রাধিকার দড়ি কলশি
 
তবু এই-ই রাধিকার জীবন
এই-ই রাধিকার মরণ
এই-ই সে করবে বরণ
 
ভুলে যাবে কথা বাকি
সে কে বা কী
সে যে 'আয়ান ঘোষের স্ত্রী'!

2 comments:

  1. শিপ্রা ভট্টাচার্যDecember 10, 2023 at 8:21 AM

    ভালো লাগলো।

    ReplyDelete
  2. ধন্যবাদ দিদি,,,, আপনার সুচারু মূল্যায়ণে আমি আপ্লুত,,,,,ভালো থাকবেন🙏

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)