প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, February 22, 2024

বিরহ | প্লেটোনিক | পিয়ালী সেন

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

পিয়ালী সেন

প্লেটোনিক


এই বিরহ তোমার-আমার নয়…
উৎস হতে লেখা ছিল প্রেমের নামে ক্ষয়
জানাই ছিল তীব্র অমোঘ ভীষণ টানে
আকর্ষণে, অনুরাগে… অভিমানে,
এই চলারও শেষটুকু নিশ্চিত…
 
শুরুর তো সেই সমাপ্তিতেই ভিত
তবুও কোথাও খুব গভীরে এসে
হারার নেশাই রক্তে এসে মেশে
যমুনা হয় তীব্র বিষে নীল বারে বার
নিঃস্ব হয়েও বলো থাকে কী হারাবার?

6 comments:

  1. চমৎকার লিখেছেন।

    ReplyDelete
  2. শেষ লাইনটা অসাধারণ।

    ReplyDelete
  3. অসাধারণ অনুভূতি। দারুন বিশ্লেষণ

    ReplyDelete
  4. অসাধারণ অনুভূতি। দারুন বিশ্লেষণ

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)