বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০
কবিতা
সুমন দিন্ডা
সক্রেটিস
প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে আমি সক্রেটিস,
মাটিতে পা ঠুকে জানিয়ে দিচ্ছি সবাই ভুল।
দেখার সাথে ঘটনার, প্রচলিত কথার সাথে বাস্তবের
একনদী ব্যবধান।
তাই দণ্ডপ্রাপ্ত আমি, অপেক্ষা মৃত্যুর।
চারপাশের তুচ্ছ ঘটনাগুলো বড় করে,
যারা ফাঁপা নলে বাতাস ঢোকায়
তাদের প্রচারসর্বস্বতার মূলে আঘাত করেছি।
দেখাতে চেয়েছি সত্যকে বিদ্রুপ করে
মিথ্যে বাঁচতে চায় দিন ফুরোলে।
এজন্য আমার ঠিকানা এখন লোহার শিকল।
গলায় হেমলক ঢেলে অপেক্ষা করেই চলেছি...
মাটিতে পা ঠুকে জানিয়ে দিচ্ছি সবাই ভুল।
দেখার সাথে ঘটনার, প্রচলিত কথার সাথে বাস্তবের
একনদী ব্যবধান।
তাই দণ্ডপ্রাপ্ত আমি, অপেক্ষা মৃত্যুর।
যারা ফাঁপা নলে বাতাস ঢোকায়
তাদের প্রচারসর্বস্বতার মূলে আঘাত করেছি।
দেখাতে চেয়েছি সত্যকে বিদ্রুপ করে
মিথ্যে বাঁচতে চায় দিন ফুরোলে।
এজন্য আমার ঠিকানা এখন লোহার শিকল।
দারুন কবি দারুন।হার্দিক অভিনন্দন রইলো কবি🌷🌷🌷🙏🙏🙏
ReplyDelete