প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | পলাশ-ফাগুন | কমলকুমার মণ্ডল

বাতায়ন/পূর্বরাগ/গল্পাণু/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | গল্পাণু

কমলকুমার মণ্ডল

পলাশ-ফাগুন


কিছুদিন আগেও বসন্তপ্রেম এতটা গভীর ছিল না। পলাশ ফাগুন আর সোহাগী কোকিলের কাতর প্রেমনিবেদনে ছিল সেতারের মূর্ছনা। ভাবতে ভাবতে শ্রীরূপা আপনমনে হাসতে থাকে। বেশি ভিড়ভাট্টা, হই-হুল্লোড় না-পছন্দ তার।

বাসন্তী পাটভাঙা পোশাক আর নানারঙের ভেষজ আবিরে মাতোয়ারা চারিদিক। শ্রীরূপা গুনগুন করে- 'আজ আবির তো বাহানা, স্পর্শ সুখে নেই কোন মানা, তুমি আসবে না ভালবাসবে না ছিল না তা জানা'। এতবছর পর নিজেকে কেমন অচেনা মনে হয় তার। নিজেকে বড্ড বেশি ভালবাসতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে ভালবাসার শক্ত কাঁধে মাথা রেখে দিগন্তে ডানা মেলতে।
 
ড্রেসিংটেবিলের বড় আয়নায় নিজেকে জরিপ করে শ্রীরূপা। নিজের জীবনের বসন্তে কোথাও কি টোল খেয়েছে! হঠাৎ লক্ষ্য করে কেউ যেন তার দিকে আনমনে চেয়ে আছে। রঙের আলপনায় রঙিন কেউ একজন। বড্ড চেনাচেনা মনে হয় তার। নিজেকে সামলে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসে শ্রীরূপা।
 

সমাপ্ত

2 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)