প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, May 22, 2024

সুবর্ণরেখা | পার্থ রায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

পার্থ রায়

সুবর্ণরেখা


যে তুমি চলে গেছিলে
সেই তুমি আর ফেরৎ আসোনি
যে তুমি আমাকে চৈত্র মাস চিনিয়ে ছিলে
সে আর ফিরে আসেনি
 
সে সময় সামনের বাড়িটার দশ তলা অবধি
গাঁথা হয়েছিল
আর আমি নির্জনে তালসারি বেড়াতে গেছিলাম
 
এখন বাড়িটা চোদ্দো তলা
 
বিশ্বাস করবে কি না জানি না
ওই বাড়িটায় এগারো তলাটা নেই
 
ওখানে সেদিন থেকেই
সুবর্ণরেখা বয়ে যাচ্ছে

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)