প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, May 24, 2024

গাছেরা | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

দেবকুমার মুখোপাধ্যায়

গাছেরা


একটা গাছ আর একটা গাছের কাছাকাছি
                                     চলে আসে।
জড়িয়ে ধরে একে অন্যকে
তাদের মধ্যে কথা হয়।
 
একটা গাছ আর একটা গাছকে
                           জড়িয়ে ধরে কাঁদে,
যখন করাতে করাতে গাছ কাটার শব্দ
দিকে দিকে বৃক্ষপাতন।
 
একটা গাছ, আর একটা গাছও
                     রেখে যায় তাদের সন্তান
মানুষের জন্য, পৃথিবীর জন্য,
মরুবিজয়ের পতাকা উড়িয়ে
                      পালিত হয় বৃক্ষের দিন।

2 comments:

  1. কি অসাধারণ ভাবনার প্রকাশ

    ReplyDelete
  2. অনন্য অনুভূতি- জয়িতা

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)