প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, May 22, 2024

ছড়া | চলো খেলতে যাই | কৃষ্ণেন্দু কুইলি

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা | ছড়া

কৃষ্ণেন্দু কুইলি

চলো খেলতে যাই


মনি আয় লালু আয়, আয় ভাই হরি
ও-পাড়ার ছেলেদের সাথে খেলা করি।
ও-পাড়ার বিশু ভোলা বেশ ভাল খেলে
বলেছিল দলে নেবে ও-পাড়ায় গেলে।
কতকিছু খেলে ওরা - ফুটবল, ভলি
লুকোচুরি কানামাছি গুলি, ডাংগুলি।
সময়ে গেলে ওরা দলে নেবে তবে
মিলেমিশে খেলাধুলা- ভারী মজা হবে।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)