প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, May 22, 2024

দরবারে অগোচরে | উৎপলেন্দু দাস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

উৎপলেন্দু দাস

দরবারে অগোচরে


বিচার করতে যেয়ো না অযথা
কতটা জেনেছ, চিনেছ কতটা
বহিরঙ্গ নয় অন্তরঙ্গ পরিসরে,
হয়তো বাগানে ফুটে আছে অপূর্ব ফুল
হায়, তুমি একদম জানতে না।

বিচারকের দণ্ডদান সোজা কাজ নয়
যে কেউ পারে ভেবে নিয়ো না,
প্রেমিক হও, মিছিমিছি সেজো না প্রেমিক
বাগানে মালি হও খরায় বন্যায়
তবেই তো বুঝবে সেই যন্ত্রণা।

হয়তো আসামি ছিল অশক্ত আর্ত অসহায়
পৌঁছেছিল সহ্যের শেষ সীমানায়,
বোধবুদ্ধি ছিল অপরিণত
হয়তো প্রেম ছিল কলশে ঢাকা,
বিচারের ভার নিতে যেয়ো না।

তুমি কি চিনেছ জেনেছ নিজেকে,
তুমিও অগোচরে হাজির এক অদৃশ্য দরবারে
করুণাপ্রার্থী, স্নেহের কাঙাল, প্রেমের ভিখারি,
দর্পণে দেখে নিও তোমার অপটু অভিনয়
ক্ষমা চেয়ে অন্তরে থাক আকুল নিঃশর্ত প্রার্থনা।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)