প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 2, 2024

ভুল | ভুবনেশ্বর মন্ডল

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

ভুবনেশ্বর মন্ডল

ভুল


জীবন একটা ভুলের নদী
কখনো জেনে কখনো না জেনে
ভুলের স্রোতে ভাসি
 
সর্বজ্ঞ নই
জ্ঞান ও অভিজ্ঞতা ধাক্কা খায় হিমশৈলে
আমরা নুড়ি কিংবা বালি
অনন্ত আকাশের নীচে দাঁড়িয়ে থাকি
কিন্তু কী আশ্চর্য!
প্রায়শই নিজেকে পোস্টমর্টেম করতে ভুলি
মুগ্ধ বলয়ে যারা তারাও ভোলে
সভ্যতা পিছিয়ে যায় হাজার বছর।

2 comments:

  1. সত্য কথা সব সময় ভালো। ছোট্ট কবিতার মধ্যে প্রকাশ অপূর্ব।

    ReplyDelete
  2. ভালো লাগল - জয়িতা

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)