প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, May 22, 2024

তবু এই মন | অভিষেক ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

অভিষেক ঘোষ

তবু এই মন


এই ধরো আমাদের বাড়ি
ঠিক সমুদ্রের পাশেই
যখন হবে আমাদের আড়ি
বাড়ি ছেড়ে একান্ত যাবেই...
তখন আমিও বেরিয়ে যাবো,
জানালা-দরজা সব খোলা রেখে,
নিরুদ্দেশ হবো।
ভাবছ তো... ও মা! কেন?
বলব, ধেৎ... সংসার হোক্ গাঙচিলদের।
 
ভেবে দেখলে আমাদের অভিমান মাঝারি
বাহবা জোটে না কোত্থাও,
তবে একেবারে আলুনিও নয়।
আমাদের অবসাদ ও আকুতি
গগনের চাঁদ ও বিলীয়মান সূর্যের দ্যুতি,
সবই সম্পর্কের প্রগাঢ় কৌতুক
বেঁচে থাকার কোল্যাটেরাল ড্যামেজ
ওইভাবে না ভেবে, বরং রোদে রাখো মন
জলের আড়ালে রাখো চোখ, অধোবদন।
 
সীমাহীন এক প্রকল্প এই জীবন
অধিকাংশই বাতিল, হয়রানি!
মাছির মতো লোভী ভনভনানি
উত্তাল সফেনেও টানটান বাতিঘর,
জানি, তবু এই মন...!

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)