প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, June 12, 2024

হাপিত্যেশ | সুন্দর স্বপ্ন | দেবদাস কুন্ডু

বাতায়ন/হাপিত্যেশ/ছোটগল্প/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | ছোটগল্প

দেবদাস কুন্ডু


সুন্দর স্বপ্ন

 

"তারপর একদিন মেঘ বলল- আমি জানি না সুখ কাকে বলে। বৃষ্টি বলল– আমি সুখ-দুঃখ কিছু বুঝি না। রোদ্দুর বলল- সুখ দুঃখ আনন্দ বোধ কোনদিন আমার জীবনে অনুভব হয়নি। আমি কী করে বলি?"




একদিন একটা চিঠি লিখলাম মেঘকে। সুখ কাকে বলে? অপেক্ষা করি, প্রতীক্ষা করি। জবাব আসে না। মেঘকে যে ধরব তাও সম্ভব হচ্ছে না। কারণ আকাশের গায়ে এতটুকু মেঘ নেই। কাকে জিজ্ঞেস করব?
একদিন একটা চিঠি লিখলাম বৃষ্টিকে। সুখ কাকে বলে? দুঃখ কাকে বলে? অপেক্ষা করি। জবাব আর আসে না। বৃষ্টিকে ধরব তাও পারছি না। বৃষ্টি এখন পাহাড়ি শহরে ঘুরে বেড়াচ্ছে।
একদিন একটা চিঠি লিখলাম রোদ্দুরকে। সুখ দুঃখ আনন্দ কাকে বলে? আবার অপেক্ষা করি। কোন উওর আসে না। কারণ কয়েক মাস ধরে রোদ্দুরের দেখা নেই। আকাশে শুধু মেঘ আর মেঘ। এবার মেঘকে পাঠানো চিঠির কথা বলতে মেঘ বলল- ও চিঠি তামাদি হয়ে গেছে। হঠাৎ শহর জুড়ে বৃষ্টি নামল ছেলেবেলার মতো। তাকেও চিঠির কথা জিজ্ঞেস করলে সে বলল- ও চিঠি ভিজে গেছে। আবার আকাশের বুক চিরে রোদ্দুর নেমে এসেছে নরম ঘাসের বিছানার ওপর। এবার রোদ্দুরের পালা। রোদ্দুর উদাসীন গলায় বলল- ও চিঠি পুড়ে গেছে।
তারপর একদিন মেঘ বলল- আমি জানি না সুখ কাকে বলে। বৃষ্টি বলল– আমি সুখ-দুঃখ কিছু বুঝি না। রোদ্দুর বলল- সুখ দুঃখ আনন্দ বোধ কোনদিন আমার জীবনে অনুভব হয়নি। আমি কী করে বলি?
আমি পড়েছি সমস্যায়। আমি তাহলে কোনটা নিয়ে হাপিত্যেশ করব? সম্পাদক এবারের বিষয় রেখেছেন হাপিত্যেশ। একটা কাজ করা যাক। জীবনে তো কোনদিন একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখলাম না। সেই সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখার জন্য করব হাপিত্যেশ।
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)