প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, July 4, 2024

সাংকেতিক | নাসির ওয়াদেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

নাসির ওয়াদেন

সাংকেতিক


যুবতী রোদের বুক পড়শি বিকেলের রূপছায়া
মাঠের দেহ হতে বেরিয়ে আসে হিমানী গন্ধ
পাতি-সংসার পেতে গুছানো দক্ষিণের হাওয়া
যতটুকু সঞ্চয় ছিল শাপে-পাপে লীন, তবুও অন্ধ...

জলভরা আকাশের নীরব ছায়ার পাশে থেকে
যতটুকু গোছানো যায় জ্যোৎস্নামুখর সংসার
ধান কেটে নিয়ে যাওয়া মেয়ে ফেরে কোত্থেকে
পাড়ায় বিক্রি করে চিহ্ন-আঁকা যত সারাৎসার

মরানদী জলশোক স্রোতের পিছনে মাটি, তটে
বালুময় জীবন সোহাগ বিছিয়ে রাখা দিন
ওলট-পালট বর্ষা, বসন্ত ভেঙে শীত কেটে
অলৌকিক মহোৎসবে মেতে ওঠে অবেলার ঋণ

1 comment:

  1. খুব ভালো কবিতা পড়লাম

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)