প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 13, 2024

বালুতট | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

বালুতট


অনেক দিন পর নিজের শহরে ফিরে আসলে
যে কোনো লোককেই মনে হয় পুরোনো বন্ধু। 
মনে হয় এই সেই আশ্রয় 
যার উপর ভরসা করে
অনেক কঠিন পথ পাড়ি দেওয়া যায়—
যদিও কিছু পরে যখন বন্ধুদের সঙ্গে দেখা হয়
তখন তুমি বুঝতে পারো, 
না সবকিছু একরকম নয়
 
সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে, 
বন্ধুরা আর তত উষ্ণ নয়, 
তারা এখন শুধুই মধ্যবিত্ত বুদ্ধিজীবী, 
উদার অস্ফুট হৃদয়ের উচ্ছাস
এখন অন্য এক জীবনের গল্প মাত্র
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)