প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 13, 2024

গলিপথ | বিপুল রায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

বিপুল রায়

গলিপথ


মাঝে মাঝে তুমি কেমন যেন হারিয়ে যাও
সন্ধ্যাবেলায় নিঃসঙ্গ হয়ে গলিতে দাঁড়াই
প্রতিদিন তুমি হতাশা মেখে ফিরে আসো
জানি না তোমার কার সঙ্গে এত লড়াই!
বাতিস্তম্ভে জ্বলতে দেখি শীতল আলো
চারটে বাড়ির বাসন মেজে গীতাদি ফেরে
এরপর হবে সারাটা সন্ধ্যা ঝগড়া, বিবাদ
গলির আঁধার নিজেই শুধু নিছেকে ঘেরে
ভেবে পাই না গলিপথ কেন এত উদাস
আঁধার থেকে রাজপথ তো সামান্য দূর
পায়ের শব্দে আঁকড়ে ধরি নিজের বুক
রাজপথ ধরে এগিয়ে গেলে অনেক ঘুর
এগিয়ে গেলে স্মৃতি হয় ছায়াঢাকা পথ
সূর্য বলেছে, দিনে একবার দেখা হবে
ঘিরে ফেলি আলোমাখা গলি যথাসম্ভব
এই শেষবার গলিপথে কি থামবে তবে?

 

1 comment:

  1. অসাধারণ
    পরাণ মাঝি

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)