প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 15, 2025

অনিমেষ | অনির্বাণ চ্যাটার্জি

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
অনির্বাণ চ্যাটার্জি
 
অনিমেষ
 

ভাবো, আরও ভাবো, আরও, আরও
যতদিন তুমি ভাবতে পারবে, অনিমেষ

 
সবাই কেন ঈশ্বরের হাত ধরতে পারে না!
সবাই কেন সবাইকার ভাল চায় না!
 
ভাবতে ভাবতে তোমার ক্লান্তি আসবে
সারা শরীর ভরে যাবে কখনও রৌদ্রগন্ধে
কখনও গভীর নিশীথের গন্ধে
 
অনিমেষ, তুমি কি কবিতা লিখতে পারো?
কবিতার অলৌকিক গন্ধে নেশা করেছ কখনও?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)