প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 15, 2025

নক্ষত্র | পিয়ালী সেন

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
পিয়ালী সেন
 
নক্ষত্র
 

শোন মেয়ে তোর চোখ কী বলে শোন
কাল ছিল তোর রাত্রিজাগরণ..
কাল ছিল তোর দিগন্তে চোখ মেলা
মনের ভেতর সংগোপনের খেলা!

 
সেই খেলাতে তুই ছিলি তোর সই
খেলার অপর সঙ্গীসাথি কই!
থাকবে কোথায় তোর হৃদয়ে ছাড়া
ঘুম নিলো তাই আকাশ ভরা তারা…
 
জানিস কি তুই সেই তারাদের ভিড়ে
একটি তারার দুচোখ ছিল নীড়ে
যে নীড়ে সেই বিনিদ্র রাত যাপন…
হাজার তারায় সেই তারাটাই আপন
 

2 comments:

  1. হাজার তারায় সেই তারাটাই আপন। সেই তারাটাই আপন।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)