বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | দেখে নেবেন
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
তুষার রায়
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | দেখে নেবেন
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
তুষার রায়
"উল্লেখযোগ্য সাহিত্যপ্রতিভার অধিকারী এই দুই ভাইই ছিলেন অত্যধিক নেশাসক্ত। নানা ধরনের নেশা করতেন তাঁরা। তাঁদের প্রধান নেশা ছিল ড্রাগের। মাত্রাতিরিক্ত নেশা, সীমাহীন দারিদ্র্য, অবিশ্বাস্য আত্মনিপীড়ন- এইসব কিছুই ছিল তাঁদের অকালমৃত্যুর কারণ।"
দেখে
নেবেন
শুয়ে এই শিখার রুমাল নাড়া নিভে গেলে
ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা।
জেনে গিয়েছি দেহ মানে কিছু অনিবার্য পরম্পরা
দেহ কখনো প্রদীপ সলতে ঠাকুর ঘর
তবু তোমরা বিশ্বাস করো নি
বার বার বুক চিরে দেখিয়েছি প্রেম, বার বার
পেশী অ্যানাটমী শিরাতন্ত্র দেখাতে মশায়
আমি গেঞ্জি খোলার মতো খুলেছি চামড়া
নিজেই শরীর থেকে টেনে
রুমাল নাড়ছি
নিভে গেলে ছাই ঘেঁটে দেখে নেবেন
পাপ ছিল কিনা।
তুষার রায়

কবির অসাধারণ লেখাটির সঙ্গে চমৎকার সংক্ষিপ্ত পরিচিতি।
ReplyDelete