প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, July 26, 2025

কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি

বাতায়ন/ডিভোর্স/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি
অমিতাভ দাশগুপ্ত
 
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি
 

বুকের রক্ত মুখে তুলে যারা মরে
ওপারে ঢাকায় এপারের শিলচরে
তারা ভালোবাসা-বাংলাভাষার জুড়ি---
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।

 
সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক আলো
প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো
সে আলোয় দেয় মারের সাগর পাড়ি
 উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
 
সে-আলো টলে না মৃত্যুর কালো ঝড়ে
তর্জনি তুলে জেগে থাকে ঘরে ঘরে,
দুলিয়ে গলায় তাজা বুলেটের মালা
পার হয়ে শত শ্মশান ও কারবালা
হাজার মুখের মিছুলে দিয়েছে পাড়ি
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
 
সংগৃহীত; সৌজন্যে জয়িতা বসাক
 
 
 

1 comment:

  1. অর্ঘ দিলাম সেই শহিদদের উদ্দেশে। শ্রদ্ধা কবিকে। 🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)