প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, July 26, 2025

আবাদ করলে ফলত সোনা... | রতনলাল আচার্য্য

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
রতনলাল আচার্য্য
 
আবাদ করলে ফলত সোনা...
 

জানা-অজানার যুগপৎ লড়াই চলছে, চলুক। সময় তো থেমে নেই একেবারেই। কালের চিত্রপটে ইতিহাস হয় না অনেক কিছুই। অসার জীবনের সার খুঁজতে যাঁরা করেছেন জীবন প্রণিপাত তাঁরা মহান। সময়ের চোরাবালিতে হারিয়ে যায় না তাঁদের চিরাচরিত কারুকাজ। আবার যাযাবররাও হারিয়ে যায় একেবারেই, সেটাই বলি কী করে?

 
আমাদের চেতনা এখন মধ্যাহ্নের সমান বড়। ঢলে পড়া সূর্যের কাছে আর কিছুই নেই চাইবার। তোমরা যেটুকু আয়নায় দেখ সেটাই কী সত্য হয় চরাচরে? আসল নকলের ফারাক সবটাই বিম্বিত হয় না কালের দর্পণে। কত অমানুষও সারস্বত খুঁজে পায় জীবন সায়াহ্নে! সময়ের বিবর্তনে এককলা চাঁদটাও পূর্ণতা পায় পক্ষকাল পরে।
 
চিন্তার বলিরেখা যতই ফুটুক অবয়ব জুড়ে শেষটায় তুমিও হতে পারো দিনান্তের সার্থক পথিক। নদীয়ার পথে মাধুকরী করা সন্তদের চোখেও স্বপ্ন ছিল উত্তরণের। জাগতিক বেশভূষায় অভ্যস্ত এই আমি কী করে বিদায় নিই রিক্তহস্তে?
 

2 comments:

  1. মর্মস্পর্শী ঘটনার মর্মস্পর্শী উপস্থাপন।
    খুব ই

    ReplyDelete
  2. মর্মস্পর্শী ঘটনার মর্মস্পর্শী উপস্থাপন। খুব সুন্দর একটি লেখা। ভালো লাগল।


    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)