প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 28, 2025

পরিচিতি | দীপক রঞ্জন কর

বাতায়ন/মাসিক/ছড়া/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
ছড়া
দীপক রঞ্জন কর
 
পরিচিতি
 

ব্রজ হরি শীল
গ্রাম পদ্ম বিল
জাতি তপসিল
মনু তহশীল।

 
সবার আপন
মানুষ সজ্জন,
সরল জীবন
করেন যাপন।
 
পেশায় কৃষক
সমাজ সেবক,
গান বাজনা শখ
বাউল গায়ক।
 
সারাটা বৎসর
কর্মেই তৎপর
শ্রমেই দিনভর
নেই যে অবসর।
 
হাসিমুখো সেই
চেনে সকলেই,
অলসতা নেই
পরিচিতি এই।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)