প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, August 7, 2025

পাওয়া | দৈবকী মণ্ডল

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
দৈবকী মণ্ডল
 
পাওয়া
 

দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু দুঃখ পাচ্ছি না।
দুঃখ পেলে হয়তো মানুষ খুশি হত; কিন্তু খুশি করতে পারছি না এভাবে।
আমার অভাবে এবং স্বভাবে সেরকম প্রবৃত্তি কখনও জন্মায়নি।

তবে তোমার মতো আমাকে অসৎ হতে শেখায়নি আমার প্রয়োজন।
প্রিয়জন, পরিজন, প্রয়োজন মুষ্টিমেয় হাতে গোনা কিছু সংখ্যা।
তা হোক, সংখ্যাতত্ত্বের বিচারে আমিত্বের খন্ডন অনর্থক।
দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু দুঃখ…!
 
বিখ্যাত হওয়ার তাগিদ কার না থাকে?
তবু মনে হয়, অজয় নদের বালুতে বাউল হওয়াও তো স্বাভাবিক।
আরও কত কী অস্বাভাবিক…
সব যখন ভাবতে থাকে মানুষ- ভাবতে থাকে সমাজ;
পুড়তে থাকে মন?
না। পোড়ার কথা ছিল; দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু পোড়ে না অন্তঃকরণ
শুধু উড়তে থাকে ভালবাসা পাখির মতন।
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)