প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, September 15, 2025

দ্বিধা | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সৈয়দ হাসমত জালাল
 
দ্বিধা
 

একটি দ্বিধাকম্পিত দিন থমকে দাঁড়ালো
                                              আমাদের মাঝখানে
কিছু কি চেয়েছি, বলো
নির্জন নদীতীরে রাশি রাশি কাশফুল দোলে
তারা কিছু চায়?
নিঃসীম শুভ্রতা বাতাসে উড়িয়ে ঝরে যায় একদিন
প্রান্তরের একলা অশ্বত্থতরুটি শুধু সাক্ষী থাকে তার

 
এই যে শান্ত স্তব্ধ দুপুর থেমে আছে
                                          তোমার জানলার পাশে
বুকে তার প্রতিধ্বনিত একটি ছোট্ট পাখির শিস
আমি ভাসিয়ে দিয়েছি
বাগানের কোণে জাগিয়ে রেখেছি আরক্ত রঙ্গন
তোমার ঘুমের চারপাশে রজনীগন্ধার আলো
বলো, তারা কিছু চায়?
 
এই যে নির্ঘুম শেষরাতে শব্দে-অক্ষরে
                                               সাজিয়েছি উপচার
সহস্রজন্মের প্রেমে ও বিষাদে,
একদিন নির্দ্বিধ ভোরের আলো হয়ে এসো এইখানে
ধূ-ধূ শূন্যতা কী আর চাইবে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)