প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

প্রার্থনা | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
 
প্রার্থনা
 

ফের পুজো আসে, জ্বলে ওঠে কত আলো,
মনে পড়ে যায় পুরনো দিনের কথা,
হারিয়ে গেছে যে সাতরঙা দিনগুলো—
খুঁজব কোথায় সেদিনের মুগ্ধতা?

 
উৎসব আসে আগের মতোই ফিরে
সেজে ওঠে গোটা শহর আগের মতো,
মনের আকাশে তবু মেঘ থাকে ঘিরে
অভিমান বুকে জমেছে না জানি কত।
 
আলো-রোশনাই টানে না তেমন করে
সবকিছু আছে, কিছু নেই তাও যেন,
ণ্ডপ সাজে, ঢাকে কাঠি আজও পড়ে,
ভিড়ের মধ্যে তবু একা লাগে কেন।
 
এই তো সেদিন জীবন রঙিন ছিল
মনে ছিল খুশি, সহজ ছিলাম আমি,
হঠাৎ সে রং কোথায় হারিয়ে গেল—
'ভাল থাকা' আজ হয়ে গেছে বড় দামি।
 
চেনা পৃথিবীটা বদলে গিয়েছে জানি,
কিছুই আবার হবে না আগের মতো,
তবু মা'কে বলি, দেখে মা'র মুখখানি—
"সারিয়ে দিও মা সবার মনের ক্ষত।"
 

2 comments:

  1. ভালো লাগলো, ধন্যবাদ জানাই 🌿

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ 🙂

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)