প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

কবিতাগুচ্ছ | তৈমুর খান | গাজন

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | গাজন
তৈমুর খান
 
গাজন
 
কাঁচা রাস্তা চিৎ হয়ে শুয়ে আছে
খালি পা, শিব হয়ে হেঁটে যাচ্ছি
তার বুকের উপর
 
ধুলো ও কাদায় লেপ্টে আছে
যৌবনের নরম গান
অথবা সহজিয়া বাউল
সমস্ত প্রান্তর জুড়ে
ঘাসের মর্মর কথা, ফড়িংয়ের
উষ্ণ শিহরন
মাঠ ও বুকের অনন্ত প্রহরে
বেজে ওঠে
 
বৈষ্ণবী যায় আসে
আমি তার খঞ্জনির ভাষা কুড়োতে থাকি
গাজনের মেলায় ভরে উঠছে
কুমারী প্রদীপ
আলোয় আলোয় আঁকা আমার কপাল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)