প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

ফিরতে হবেই | তাপস মাইতি

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
তাপস মাইতি
 
ফিরতে হবেই
 
চলে যাও তটস্থ পায়ে
চলে গেলে
নদী ডুবে যাচ্ছে ছলছলে তার ঢেউয়ে
দুরন্ত হাওয়া ওই মস্তিষ্কের চুল নিয়ে
বুনছে কালবৈশাখী ঝড়
তার বেগের উপর সহস্র চোখ টানছে ফিরে আসবার জন্য
পথের ঘাস বৃষ্টি বিছিয়ে
স্বাগত কন্ঠে রচনা করছে সম্পর্ক
অভিমানেরা বর্ষার জল পায়ে দিচ্ছে হাঁটা
তবু 'ফিরতে হবেই' বলে কয়েক ডজন পাখি
আকাশে আঁকছে ভালবাসার শুভ চিহ্ন
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)