প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

কবিতা | সুশান্ত সেন

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
কবিতা
 
লেখা শুরু করার পর সংখ্যাতীত ছোট পোনা মাছের কাঁটা গলায় বিদ্ধ হয়ে যখন প্রায় দম বন্ধ দম বন্ধ ভাব, তখন সরষের ভেতর ভূত দেখে চমকে উঠে দেখি কোন লেখা আর লিখতে পারছি না।
 
পোস্ট মডার্নিজম, মডার্নিজম ইত্যাদি নানা চিন্তা যখন প্রায় অবশ করে এনেছে ঠিক সেইসময় জানলায় হলুদ ঠোঁটের শালিক পাখি দুটো এসে চিক চিক ডাক ছাড়তে থাকল।
 
ওদের ভাগের বিস্কুট ছোট ছোট টুকরো করে জানলার পাশের খোলা জায়গায় রেখে দিলাম।
মনটা একটু স্নিগ্ধ আবেগে ভরে গেল।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)