প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 1, 2025

কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | কত দুঃখ ছিলো মনে কতটা পাথর!

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | কত দুঃখ ছিলো মনে কতটা পাথর!
নৃপেন চক্রবর্তী
 
কত দুঃখ ছিলো মনে কতটা পাথর!
 
কত দুঃখ ছিলো মনে
কতটা পাথর!
কত দুঃখ জমা হলে অভিমানে
একা একা চলে যাওয়া যায়!
 
দুপুর স্টেশনে গেলে
এখনো বুকের ভিতর
ছুটে যায় দুরন্ত এক্সপ্রেস!
 
বুক পকেটে এখনো জড়িয়ে আছে
রোদ্দুরের ঘ্রাণ দোমড়ানো কাগজ
ও মৃত জোনাকির পাখা!
 
কারা যেন চশমাটা তুলে রেখে
শহর ছাড়িয়ে মিশে গেছে মানুষের ভিড়ে,
দেখা হলে শেষ কথা জানা হয়ে যেতো।
 
কন্ঠ নালিতে কি তখনও তেষ্টা জমে ছিলো?
কখনো হলো না জানা
অন্ধকারে থেকে গেলো সব।
 
কত দুঃখ ছিলো মনে
কতটা পাথর!
কত দুঃখ জমা হলে অভিমানে
একা একা চলে যাওয়া যায়!
 

1 comment:

  1. মুগ্ধ হলাম ❤️

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)