প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, January 1, 2026

ফাঁদ | কাজরি গুহ

বাতায়ন/নবান্ন/ছড়া/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | ছড়া
কাজরি গুহ
 
ফাঁদ
 
বাঁশবাগানে চাঁদের ফালি
মারছে না আর উঁকি
ধূসর ধুলোর মাঝে
কোথায় চাঁদের আঁকিবুকি
 
পুকুর পাড়ে মাছেরা আর
দিচ্ছে না যে হানা
মাটি দিয়ে বুজিয়ে ফেলে
ফ্ল্যাটের তানাবানা
 
জীবন এখন খোলামকুচি
রেসের মাঠের ঘোড়া
তড়িঘড়ি ছুটতে গিয়ে
মুখ থুবড়ে পড়া
 
তবুও কেউ হাল ছাড়ে না
চলছে জোয়াল কাঁধে
স্বপ্ন রঙিন চোখের ফানুস
পা দিয়েছে ফাঁদে!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)