প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | এবার এসেছিলে?

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | এবার এসেছিলে?
তূয়া নূর
 
এবার এসেছিলে?
 
তুমি কি দাঁড়িয়েছিলে এবার এসে—
বাড়ি ছেড়ে আসার সময়,
যেমন তুমি অনেক বছর ধরে দাঁড়িয়ে থাকতে
আমি যাচ্ছি দূরে, যাচ্ছি সাত সাগর তেরো নদী পার হয়ে কল্পকথার দেশে
পুকুরের গা ঘেঁষে সোজা রাস্তাটা যতক্ষণ না হারায় বড় রাস্তায়?
এখন তুমি লাঠিতে ভর দিয়ে আসো
বাড়ির গেটটার সামনে কারো শরীরের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকো।
আমি যতবার পিছন ফিরি—দেখি তুমি ঠা দাঁড়িয়ে আছ।
মনে হতো তুমি অনন্ত কাল দাঁড়িয়ে থাকতে জানো
সময়ের কাঁধে ভর রেখে!
স্থির হয়ে চশমা চোখে চেয়ে আছ।
তোমার চোখ কি ভিজে যায়?
ঝাপসা হয়ে আসে?
খিল আঁটা বুকে অনেক শব্দ আছড়ে পড়ে?
 
এবার কি তুমি এসেছিলে?
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)