প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

কেনারাম বেচারাম | অনুকূল সানা

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
অনুকূল সানা
 
কেনারাম বেচারাম
 
কিনেছিল কেনারাম
বেচে দিল বেচারাম
গোটা এক বস্তি...
     প্রোমোটার ভাগীদার
     নেই কোন জুড়ি তার
     চলছে যে মস্তি,
 
দশতলা ফ্ল্যাটবাড়ি
নিচে সারি জুড়ি-গাড়ি
বোবা এক কান্না;
      কাটলেট বিরিয়ানি
      বাবুদের জলপানি
      হচ্ছে যে রান্না!
 
ক্ষমতার বাহাদুরি
দিনেরাতে জোচ্চুরি
এই আছি বেশ,
     যারা দিল স্বাধীনতা
     ভুলে গেছি তার কথা
     এ কেমন দেশ?
 
কাল ছিল মাঠ খালি
আজ শুধু হাততালি
ফোঁটা খই ছড়িয়ে,
      মন্ত্রীর ডান পাশে
      বেচারাম মৃদু হাসে
      ধরল শেষে জড়িয়ে!
 
ভাল নেই জনগণ
উড়ু উড়ু সবার মন
তেলহীন কেশ...
       কেনেনি কো কেনারাম
       বেচে দিল বেচারাম
       সোনার এই দেশ!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)