প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

এসো কাজ করি | জয়নাল আবেদিন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
জয়নাল আবেদিন
 
এসো কাজ করি
 
একটা অস্থিরতার উষ্ণ বাতাস
বয়ে চলেছে শহর থেকে গ্রামে
দীর্ঘদিনের আত্মবিশ্বাস ভেঙে চুরমার
ঠিক কাচের গ্লাসের মতো।
 
রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হয় না
আত্মার সম্পর্ক থাকতে হয় সেখানে
যে বাতাসে শ্বাসকার্যের জন্য অক্সিজেন থাকে
না দেখেও বিশ্বাস করি বেঁচে আছি তাই।
 
ধর্মের ধ্বজাকে আজ যত উঁচু করি
ধরে রাখাটাই তাই ভীষণ ভয়
বিশ্বাস যদি ধ্বজায় না রেখে থাকত সংস্কারে
ধর্মটা আজ অধর্ম হত না মনে।
 
নিজের কর্ম নিজে যদি করি
অন্যের কাজে না ছুড়ি কাদা
বুকের থেকে নেমে যাবে পাথর
শ্বাসপ্রশ্বাসে থাকবে না কোন বাধা।
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাMarch 17, 2026 at 10:48 PM

    খুব ভালো লাগলো

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)