প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

শুধু বিকল্প বাতাসে | নাসির ওয়াদেন

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
নাসির ওয়াদেন
 
শুধু বিকল্প বাতাসে
 
ভোর আসছে জেনেও পাখিরা ডাকছে না
রাত আলো চিবিয়ে খেয়েছে, জাগে সোনা
চ্যাট জিডিপি খোলা, চ্যাট চলছে যাদের
নিশ্চিত কোনো ফ্রেন্ড, ওর বাবাও ফিরবে না।
 
আনাবাঁশির কানাগলিতে এলোমেলো সুর
অপেক্ষার বারান্দায় সুখী রোদের হাতছানি
সন্ধ্যার বাগানে বিকল্প বাতাসের ঘোরাঘুরি
কেউ না বুঝুক, বুঝে গেছে অশ্বের হ্রেষাধ্বনি
 
ক্লান্ত রোদ্দুর ফেলে আঙিনার ছায়া-নিঃশ্বাস
অন্যপথে সুষ্ঠু ভ্রম, আচরণের বিক্ষুব্ধ বাতাস।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)