বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
নাসির ওয়াদেন
যা দেখি তা সত্য নয়
যা
দেখি তা সব সত্য নয়
সত্যের রং দিনদিন কালো হয়ে যাচ্ছে
অসত্যের ধোঁয়াশা ক্রমাগত বাড়ছে
যা বলি তাই সব সত্য হয় না।
মিথ্যেরা
ডানা ওড়ে প্রতিটি নাগরিকের চোখে
কে কতটা মিথ্যে শিহরণের ঢেউ তুলতে পারি
চলছে তারই মহড়া।
সত্যের স্তম্ভগুলো ভেঙেচুরে যাচ্ছে
অঘোষিত প্রতারণার ফাঁদে
যাদের হাতে তুলে দিয়েছি গণতন্ত্রের মশাল
সেই আগুন পুড়ে মরছে জনতা জনার্দন।
ভাগ্যিস
কাউকেই বিশ্বাস করিনি বলেই
অসত্যের কালো চশমা পরে
প্রতিনিয়ত স্বেচ্ছাচার করেই চলছি।
বাকযুদ্ধ
শুরু হয়েছে শৈত্য উপত্যকায়
মানুষেরা নাকি রাক্ষস ছিল একদা,
এখনকার
মানুষদের চিনতেই
শিখলাম না কতটা কালো কতটা সাদা।
নারী না পুরুষ
কবিতা
নাসির ওয়াদেন
যা দেখি তা সত্য নয়
সত্যের রং দিনদিন কালো হয়ে যাচ্ছে
অসত্যের ধোঁয়াশা ক্রমাগত বাড়ছে
যা বলি তাই সব সত্য হয় না।
কে কতটা মিথ্যে শিহরণের ঢেউ তুলতে পারি
চলছে তারই মহড়া।
সত্যের স্তম্ভগুলো ভেঙেচুরে যাচ্ছে
অঘোষিত প্রতারণার ফাঁদে
যাদের হাতে তুলে দিয়েছি গণতন্ত্রের মশাল
সেই আগুন পুড়ে মরছে জনতা জনার্দন।
অসত্যের কালো চশমা পরে
প্রতিনিয়ত স্বেচ্ছাচার করেই চলছি।
মানুষেরা নাকি রাক্ষস ছিল একদা,
শিখলাম না কতটা কালো কতটা সাদা।

No comments:
Post a Comment