বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
দীনেশ সরকার
শরতের চিঠি
শরৎরানির
খোলা চিঠি মেঘের ভেলায় ভাসে
খালে বিলে সরোবরে শালুক-পদ্ম হাসে।
মাতাল হাওয়া দোল দিয়ে যায় চুম দিয়ে যায় গালে
ভ্রমর অলির গুঞ্জরণে দোলায় মাথা তালে।
সন্ধ্যা
হলেই শিউলি ফোটে প্রাতে ঝরে পড়ে
ঘাসের ডগায় মুক্তোসম শিশিরবিন্দু ঝরে।
পালকশুভ্র কাশের বনে বাতাস করে খেলা
জুঁই-টগর-মাধবীলতায় মৌমাছিদের মেলা।
ঢ্যাম-কুড়া-কুড়
বাদ্যি বাজে পুজোর গন্ধ ভাসে
আমবাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়াতে আসে।
নতুন জামা নতুন জুতোয় খোকাখুকু সাজে
আনন্দেতে ভাসে সবাই মন বসে না কাজে।
মা
আসছে বাদল মেঘ সব নিয়েছে ছুটি
নীল আকাশে লক্ষ তারা উঠেছে ওই ফুটি।
আকাশ বাতাস মুখরিত আলোর বেণু বাজে
উড়ু উড়ু মন যে সবার বসছে না আর কাজে।
উদাস
বাউল আগমনি গাইছে পথে পথে
ওই বুঝি মা মর্ত্যে এলেন চেপে আলোর রথে।
আলোর রোশনাই মন্ডপেতে পড়লে কাঠি ঢাকে
ছোটবড় সবাই মিলে দেখব দুর্গামাকে।
শারদীয়া
ছড়া
দীনেশ সরকার
শরতের চিঠি
খালে বিলে সরোবরে শালুক-পদ্ম হাসে।
মাতাল হাওয়া দোল দিয়ে যায় চুম দিয়ে যায় গালে
ভ্রমর অলির গুঞ্জরণে দোলায় মাথা তালে।
ঘাসের ডগায় মুক্তোসম শিশিরবিন্দু ঝরে।
পালকশুভ্র কাশের বনে বাতাস করে খেলা
জুঁই-টগর-মাধবীলতায় মৌমাছিদের মেলা।
আমবাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়াতে আসে।
নতুন জামা নতুন জুতোয় খোকাখুকু সাজে
আনন্দেতে ভাসে সবাই মন বসে না কাজে।
নীল আকাশে লক্ষ তারা উঠেছে ওই ফুটি।
আকাশ বাতাস মুখরিত আলোর বেণু বাজে
উড়ু উড়ু মন যে সবার বসছে না আর কাজে।
ওই বুঝি মা মর্ত্যে এলেন চেপে আলোর রথে।
আলোর রোশনাই মন্ডপেতে পড়লে কাঠি ঢাকে
ছোটবড় সবাই মিলে দেখব দুর্গামাকে।

No comments:
Post a Comment