বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মনোজ চ্যাটার্জী
বন্দীশিবির
বন্দিশিবিরের
পথ রুদ্ধ ভূমিধ্বসে
জগদ্দল পাথর বসেছে, অত্যাচারী শাসকের অধিকার
কীভাবে যাবে তুমি সত্যসন্ধানী আপাতবাচাল
যুগান্তকাল সবলের, ঈশ্বরের মুগ্ধ বিচার।
বিচ্ছিন্ন
শিবিরের সাথী মহানিম অশ্বত্থগাছ
অন্ধকার নেমে এলে কথা বলে অপরের সাথে
ক্লান্তিহীন বন্দিরা জাগে, নিঃশব্দে বঞ্চনাবিলাস
কলিঙ্গযুদ্ধ শেষ হলে সুজাতা অশোকের সাথে।
গভীর
রাতের মাঝে জাগে মেরুদণ্ডী মহানিম
অশ্বত্থের দীর্ঘনিঃশ্বাসে বন্দিশিবির উদাসীন
শীতঘুম শেষ হলে মোহনচূড়ার কন্ঠস্বর
অনন্ত মৌনতা ভাঙে, বক্ষস্থলে চড়চড়
তীব্র অন্ধকার রাতে সজোরে গর্জায় ঘনমেঘ
বিদ্যুৎ ঝলকের আলোয় বন্দিশিবিরে উন্মেষ।
শারদীয়া
কবিতা
মনোজ চ্যাটার্জী
বন্দীশিবির
জগদ্দল পাথর বসেছে, অত্যাচারী শাসকের অধিকার
কীভাবে যাবে তুমি সত্যসন্ধানী আপাতবাচাল
যুগান্তকাল সবলের, ঈশ্বরের মুগ্ধ বিচার।
অন্ধকার নেমে এলে কথা বলে অপরের সাথে
ক্লান্তিহীন বন্দিরা জাগে, নিঃশব্দে বঞ্চনাবিলাস
কলিঙ্গযুদ্ধ শেষ হলে সুজাতা অশোকের সাথে।
অশ্বত্থের দীর্ঘনিঃশ্বাসে বন্দিশিবির উদাসীন
শীতঘুম শেষ হলে মোহনচূড়ার কন্ঠস্বর
অনন্ত মৌনতা ভাঙে, বক্ষস্থলে চড়চড়
তীব্র অন্ধকার রাতে সজোরে গর্জায় ঘনমেঘ
বিদ্যুৎ ঝলকের আলোয় বন্দিশিবিরে উন্মেষ।

No comments:
Post a Comment