প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, June 24, 2023

শূন্য সত্য | সৃ শ র্মি ষ্ঠা

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১১তম সংখ্যা/৮ই আষাঢ়, ১৪৩০

কবিতা
সৃ শ র্মি ষ্ঠা

শূন্য সত্য


ঘুটঘুটে অমার আঘাতে
আশ্রয় চেয়েছ প্রথম সাক্ষাতেই
বুকের বাকল চিরে রেখেছি,
গুছিয়েছি স্বার্থহীন শুশ্রূষা
 
তারপর
চন্দ্রভাগার জলে নিঃশব্দ ভাগাভাগির আয়োজন
কলঙ্কিনী! তুমি ক্ষত হয়ে বিক্ষত
 
পক্ষকাল বিগত হলে
নিজেকে গুছিয়ে নিয়েছি, চন্দ্রাবতী
 
প্রতিবার পূর্ণিমার বিপ্রতীপে তোমাকে জ্যোৎস্না ভেবেছি,
এক চূড়ান্ত স্নিগ্ধতা
 
প্রতিবার পূর্ণতায় জেনেছি
শূন্যতা এক নিভৃত সত্য…!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)