প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, June 24, 2023

মধ্যযামে | অমৃতা মুখার্জি

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/১১তম সংখ্যা/৮ই আষাঢ়, ১৪৩০

কবিতাণু
অমৃতা মুখার্জি
[চারটি অণুকবিতা]

মধ্যযামে

 
পাতা ঝরা নিঃশব্দে
বড় ক্লান্ত যাপনকাল
নাগরিক দিন ধূসর
ক্রমশ জমছে হাটুরে কোলাহল


 
চেনা মুখ বড় অচেনা লাগে জীবনের চালচিত্রে
সাদা-কালো এই দ্বন্দ্বে
ধন্দে পুরোনো সত্যি-মিথ্যে 
 

 
মন তুই কত দূরে
চল্ ঘুরে আসি মেঘ-পাহাড়ে
খুচরো জীবন ভাঙিয়ে, ভেঙে
নিষেধের বেড়া পেরিয়ে
 

 
যত দূর যাই ডানা মেলে
শেষে ফেরা চেনা বৃত্তে
খুঁটি বাঁধা আছে জীবনের কাছে
বোঝাপড়া এক শর্তে।

No comments:

Post a Comment

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)