প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, July 1, 2023

অন্তত । কার্তিক নাথ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১২তম সংখ্যা/১৫ই আষাঢ়, ১৪৩০

কবিতা
কার্তিক নাথ

অন্তত


সবই ভেঙে গেছে।

হাত থেকে পড়ে যাওয়ার পর
              এই বৃথা চেষ্টা আর কেন?

অনিচ্ছা কীভাবে মনোময় হয়ে ছিল,
শিলালিপির মতোই বারবার
                        পঠিত হয়েছে সব
যেন হাওয়ায় ভেসে গেছে সকল নির্মাণ!

ভালবাসা প্রকৃতই এক নদী
প্রতিদিন স্নান সারি তার শীতল জলে

অদূরে প্রাচীন সেই সেতু
                 আজও পড়ে আছে অন্ধকারে

তুমি, আর একটু সাবধান হতেই পারতে
অন্তত বিচূর্ণ হত না সবটা!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)