প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Saturday, July 1, 2023

গল্প জীবন্ত হতে থাকে নিবিড়তায় । দেবাশীষ মুখোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১২তম সংখ্যা/১৫ই আষাঢ়, ১৪৩০

কবিতা
দেবাশীষ মুখোপাধ্যায়

গল্প জীবন্ত হতে থাকে নিবিড়তায়


আকাশের গল্প বলতে বসলেই
পেঁজা মেঘ ভিড় করে ওর বুক জুড়ে
উড়তে উড়তে পাখিরা হারিয়ে ফেলে নজর
ডানায় যেন মেঘের খুনসুটি

দুষ্টু মেঘ পাখির ডানায় চেপে ওড়ে এদিক-ওদিক
মেঘ তখন শিল্পী
আঁকতে থাকে কখনও ঘোড়ার মুখ
পাহাড়ের আড়ষ্টতা বা বাঘের অবয়ব
 
আকাশের গল্প বলতে বসলেই
এক ঝাঁক সাদা বক
মেঘের ফাঁক গলে সাদা রেখায় বাড়ি ফেরে
ঘরে তার অভুক্ত বাচ্ছার জন্য অপত্য টান
নিজেদের মধ্যে সারাদিনের জমা কথা উজাড় করে দেয়
হাল্কা হতে থাকে
বাড়িতে ফেরার আনন্দ বুকে তাদের
ভালবাসার উষ্ণতায় ভিজবে বলে
বুকের গহীনে দোলাচল
 
আমার আকাশের গল্প মানেই মেঘ পাখির উড়ান
আলোর যাত্রার অভিমুখ খোঁজা

3 comments:

  1. ভালো লাগল।

    ReplyDelete
  2. বেশ ভালোলাগা...

    ReplyDelete
  3. ভালো লাগল- জয়িতা

    ReplyDelete

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)