প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, September 23, 2023

সুখী গৃহকোণ ও অন্যান্য | অলক চক্রবর্তী

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/২০তম সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০

কবিতাণু
অলক চক্রবর্তী

সুখী গৃহকোণ ও অন্যান্য

সুখী গৃহকোণ



অন্ধকারে নীল মাখে কোন পাখি?
দশটা তীর ঘুমায় দশদিক
ডানার ভিতর আগুন গুটিশুটি
রূপকথারা জ্যোৎস্না-জ্যোৎস্না ঘরে।

একান্ত ব্যক্তিগত
 
বনসাই যদি এত ফুলে ভরে
বৃক্ষ না জানি কত,
গ্রিলে বসা সেই পাখিটি ভাবে—
ভাঙবে মৌন ব্রত।
 
 
হোয়াটসঅ্যাপে ভোর
 
অকৃপণ হাতে আবার দিয়েছ তুলে
গ্রহণ করি সব যন্ত্রণা ভুলে—
সারা রাত হাঁটে অব্যক্ত সংলাপ
রক্তিম ভোর, প্রস্ফুটিত গোলাপ।
 
 
বিরহ
 
জীবন নীল জীবিকা ভস্ম
ধূসর ফোন বিছানা ছাই
অন্ধকারে লড়ছে তরবারি
গিটার গোঁফ দাড়ি—
তোমাকে চাই।

1 comment:

  1. শিপ্রা ভট্টাচার্যDecember 10, 2023 at 8:26 AM

    আহা! অপূর্ব!!!

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)