প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, November 27, 2023

এই হাত, এই নাও হাত | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০

কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়

এই হাত, এই নাও হাত


সকলই দিয়েছ ধুয়ে
জল শুধু হয়েছে পঙ্কিল
পাঁকের পদ্ম আজ বহুদূর
বহুদূর জল ভরা নদী

নদীও হারিয়ে যেতে যেতে
মুখর শস্যের পানে চেয়ে
মিলিয়ে দিয়েছে তার দেহ
আসলে দেহ তার অকূলপাথার...

দেখো, আজ সকলই নিয়েছি এই হাতে
এই হাত সকলের হোক…

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)