প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Monday, November 27, 2023

এক পঙ্ক্তির দশ কবিতা | পার্থ সারথি চক্রবর্তী

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/২৫তম সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০

কবিতাণু
পার্থ সারথি চক্রবর্তী

এক পঙ্‌ক্তির দশ কবিতা


জীবন

জীবন থেকে যাপন সরে গেলে শুধুই বন।

পাখি

আকাশে উড়ে বেড়ালেই পাখি নয়, জীবাণুও হতে পারে।

হাত

হাত মেলালে শুধু অঙ্গীকার নয়, ষড়যন্ত্রও হয়।

বিশ্বাস

বিশ্বাস থেকে বিশেষত্ব চলে গেলে শ্বাস চলে না।

ফুল

হলদে ফুলগুলোও সকালের অপেক্ষায় বসে থাকে।

অঙ্ক

অঙ্ক মেলাতে গিয়ে যুক্তি হারালে হয় না।

বছর

বারো মাসে এক বছর হলেও বারোমাস্যা জীবনভর।

দহন

তোমার সারেঙ্গিতে শুনি দহনের সুর।

কবিতা

কবিতা কিন্তু লেখা হয় না, লেখাগুলোই কবিতা হয়ে যায়।

স্বপ্ন

সুন্দর স্বপ্ন বোনা যায়, দেখা যায় না।


No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)