প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, December 8, 2023

পরকীয়া | কঙ্কালীতলার আগে | নীহার জয়ধর

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
নীহার জয়ধর

কঙ্কালীতলার আগে


জোড়-কলম চারায় আমবোল
নাক শ‍্যাম্পুধোয়া চুলে,
ওরা সুবাসিত গানে
        "আজ জ‍্যোৎস্না রাতে সবাই গেছে বনে"

গত তিনদিন আকাশে ঠায় দাঁড়িয়ে চাঁদ
গান গাইতে চাইছে না গোছানো লিপস্টিক

বারেন্দ্রী বামুন ক‍্যাশিয়ার, উষ্টা-কাছানো সাঁতালি, মাহাতো টোটো
ঘিরে এলে, আঁধার টেনে আড়াল করি পেটরোগা খিদে
 
ঝরছে, বউল, ভাটফুল, আর খণ্ড খণ্ড নিষেধ
যাদের গাঁটে বাঁধা রাস্ট্র এবং খাপ সম্মতি

ভয়, অনায়াসে না মরতে পারায়

একসময় সুযোগী অন্ধকার মুছে নেয় স্বকীয়া লিপস্টিক

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)