প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Friday, December 8, 2023

পরকীয়া | নিঃশেষ | মালা ঘোষ মিত্র

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
মালা ঘোষ মিত্র

নিঃশেষ


ছায়া ফেলে রাখে দীর্ঘ গাছেরা
কচি পাতায় প্রেমের পরশ
চোখের দিকে চাইলেই
কেমন ধক করে ওঠে
পিঠে নরম পেলবতার ছোঁয়ায়
শিহরণ শুরু হয়…

বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কাজ ভুলে
ভালবাসার চিহ্ন থাকে ঠোঁটে, গালে
রতিসুখে মত্ততা আসে।
পথভুলানি পরকীয়া সুরে
আঙুলে আঙুল জড়িয়ে যায়
তুষের মধ্যে আগুন ধরে…
মালকোষ বেজে যায়—
সমুদ্রের কতটা গভীরে নামলে
গভীরতা বোঝা যায়?
ভালবাসায় নিজেকে নিঃশেষ করি
অবাধ্য হয়ে ওঠে পথের দূরত্ব
বৃষ্টিতে চারিদিক ভিজে যায়।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)