প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, December 8, 2023

পরকীয়া | বিবাহ বহির্ভূত | সৃশর্মিষ্ঠা

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
সৃশর্মিষ্ঠা

বিবাহ বহির্ভূত


সংসারের আড়ালে তুমি প্রেমের উপমা
 
সাঁতার জেনেও ডুব দিই
অসামাজিক সুতোর গন্ধে।

        লুকোনো জলে পাঠ নিই
        আচমকা বিদ্যুতের।
সাক্ষাৎ শেষে ফিরতি ঋণের
তৃপ্ত কান্নায়
হরিণের প্রপাত খেলায়
        বিহ্বল রিটার্ন টিকিট
        ফিকে হয়ে যায়
 
হিমরাতে দায়ের আদরে স্ত্রীকে
        ডাকি তোমার নামে
        শ্যাওলা বাঁধা ঘাটের সিঁড়ি
        পিছলে যাই অধমের স্পন্দনে
 
সে এক বিষণ্ণ কমেডি...

1 comment:

  1. প্রতিটা শব্দ যেন আপন খেয়ালে মূর্ত হয়ে ওঠে। অনবদ্য লাগল। কবিকে শুভেচ্ছা ।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)